দুই যুগ পর বিটিভিতে তৌকীর, প্রচারে এল ‘ধূসর প্রজাপতি’

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারে এসেছে নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। সম্পর্কের টানাপোড়েন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনুভব আর জীবনের ধূসর দিকগুলো নিয়ে গড়ে উঠেছে এ নাটকের গল্প।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, তানজিকা আমিন, আবুল হায়াত, দিলারা জামান, আল মনসুর, ডলি জহুর, মীর রাব্বী, সাবরিন আজাদ, তনুশ্রী কারকুন, রাজীব সালেহীন, সৈয়দ মোশাররফ, শিরিন আলম প্রমুখ। 

ইনডিপেনডেন্ট ডিজিটালকে নির্মাতা তৌকীর আহমেদ জানান, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রায় দুই যুগ পর তাঁর পরিচালিত কোনো নাটক প্রচার হচ্ছে। যদিও অভিনয়ে সাম্প্রতিক বছরেও রাষ্ট্রীয় এই চ্যানেলের পর্দায় তাঁকে দেখা গেছে। কিন্তু নিজের পরিচালনায় অনেকদিন পর ফেরা।  

নির্মাতার ভাষ্য, ‌‘‌‘প্রায় দুই যুগ পর বিটিভির জন্য নাটক পরিচালনা করেছি। যত্ন নিয়ে কাজটি করেছি। দর্শকরা পছন্দ করছেন। সর্বশেষ প্যাকেজ নাটকের যুগে বিটিভিতে আমার পরিচালনায়‌ ‌‘নাইওরী’, ‘লন্ডনী কইন্যা’ নাটকগুলো প্রচার হয়েছিল।’’

ধূসর প্রজাপতি’র গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘নাটকটির গল্প মূলত মানুষের সম্পর্ক নিয়ে। একটা সমাজে মানুষ তার নিজ নিজ অর্থনৈতিক ও সামাজিক অবস্থান থেকে আচরণ করেন, নাটকে সে বিষয়গুলোই তুলে আনার চেষ্টা করেছি।’

জানা যায়, বিটিভির পর্দায় প্রতি সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার রাত ৯টায় প্রচার হচ্ছে এই ধারাবাহিক। এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর