শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বাড়ছে বিভাগ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:২১ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আরও গতিশীল, সংগঠিত ও অন্তর্ভুক্তিমূলক করতে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পকলা একাডেমির প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ হিসেবে এই অধ্যাদেশ অনুমোদিত হয়। 

নতুন অধ্যাদেশ অনুযায়ী, একাডেমির বিভাগের সংখ্যা ৬ থেকে ৯-এ উন্নীত করা হয়েছে। পুনর্গঠিত ৯টি বিভাগগুলো হলো ‘সংগীত’, ‘চারুকলা’, ‘নাট্যকলা’, ‘চলচ্চিত্র’, ‘নৃত্য ও পারফর্মিং আর্টস’, ‘আলোকচিত্র’, ‘কালচারাল ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা’, ‘গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া’ এবং ‘প্রশাসন ও অর্থ’। এর মাধ্যমে চলচ্চিত্র, আলোকচিত্র, নিউ মিডিয়া এবং কালচারাল ব্র‍্যান্ডিং ও উৎসবের মতো সমসাময়িক শিল্পমাধ্যম এবার স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল।

অধ্যাদেশে শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের গঠনেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সহসভাপতি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। এ ছাড়া অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি পরিষদে অন্তর্ভুক্ত থাকবেন। বাংলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদাধিকার বলে পরিষদের সদস্য হবেন।

অন্যদিকে, শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদে আগে শুধু শিল্পকলার ৩টি বিভাগের প্রতিনিধি থাকার নিয়ম ছিল। বর্তমান সংশোধিত অধ্যাদেশে এবার শিল্পকলার ৮টি বিভাগ থেকে ৮ জন প্রতিনিধি নির্বাচনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, ভিন্ন জাতিগোষ্ঠী থেকে একজন প্রতিনিধি নিশ্চিতকরণের মাধ্যমে একাডেমির কর্মপরিকল্পনা ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর