‘বাই বাই ব্রাজিল’, গ্যালারিতে মেহজাবীনের উচ্ছ্বাস

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম

বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই সেলেসাও সমর্থকদের একের পর এক খোঁচা দিচ্ছিলেন এই অভিনেত্রী!

সোমবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-নরওয়ের ম্যাচটি লাইভ উপভোগ করেন মেহজাবীন। গ্যালারিতে বসে ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় যেন আনন্দের মেজাজেই উদযাপন করলেন তিনি।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বকাপ ম্যাচ দেখার বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি।

গ্যালারিতে বাংলাদেশের জাতীয় পতাকা উঁচিয়ে ধরেন মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ 

এ সময় লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত ছিলেন মেহজাবীন। গ্যালারিতে তাঁকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়। 

ম্যাচ চলাকালে অনুরাগীদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

গ্যালারিতে লাল-সবুজে মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই অভিনেত্রী। স্টেডিয়ামের বড়পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল!’ 

সেলেসাওদের এমন নাটকীয় বিদায়ে মেহজাবীনের এই ট্রল ও উল্লাস-ভরা পোস্টগুলো সামাজিকমাধ্যমে এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। 

এদিকে, ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা দর্শকদের মধ্যে...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! শুধু তিনিই নন, এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা-প্রযোজক...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর