ব্রাজিলের সমর্থক জামালকে ‘রেড কার্ড’ দেখালেন আর্জেন্টিনা-ভক্ত জেবা!

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত। নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

গল্পে দেখা যাবে, এলাকার সুন্দরী ও সামাজিকমাধ্যমে ভাইরাল তরুণী জেবা। তবে তাঁর ভাইরাল হওয়ার মূল কারণ জামাল ভূঁইয়ার মন জয় করা। জেবা কট্টর আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে, জামাল ব্রাজিলের ভক্ত। কাহিনিতে মোড় আসে তখন, যখন জামাল বিয়ের প্রস্তাব নিয়ে জেবাদের বাড়িতে হাজির হন। ঠিক সেই মুহূর্তে এলাকার আর্জেন্টাইন এক সমর্থক জেবাকে খবর দেন জামাল আসলে ব্রাজিলের সমর্থক।

নাটকটির অন্য একটি দৃশ্যে জামাল ও জেবা। পরিচালক: তারিক মুহাম্মদ হাসান

ব্রাজিল সমর্থকের ঘরে কোনোভাবেই বউ হয়ে যাবেন না আর্জেন্টিনার ভক্ত জেবা। ফুটবল মাঠের মতো সরাসরি জামালকে রেড কার্ড দেখিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। মেয়ে দেখার আসরে এমন ঘটনায় জামালের হৃদয় ভেঙে যায়। সেই কঠিন পরিস্থিতিতে জামালের পাশে এসে দাঁড়ায় এলাকার একঝাঁক ব্রাজিল সমর্থক ও তাঁর বন্ধু মিলন। তাঁরা জামালের জন্য ব্রাজিলের সমর্থক সুন্দরী পাত্রীর খোঁজ শুরু করে। কিন্তু জামালের মনজুড়ে কেবলই জেবা। 

অন্যদিকে, জেবাও তাঁর সিদ্ধান্তে অনড়। একদিকে ফুটবলীয় অহংকার, অন্যদিকে ভালোবাসা—দু’জনই এখন বিরহের আগুনে পুড়ছেন। ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হওয়া জেবা-জামালের প্রেম! তাঁদের ফুটবলীয় যুদ্ধ শেষপর্যন্ত যেদিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প। 

নির্মাতা জানান, সোমবার (১৩ জুলাই) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে রেড কার্ড’র প্রতিটি পর্ব। এতে জামাল ভূঁইয়া ও জেবা জান্নাত ছাড়াও অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, সহিদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানম প্রমুখ।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর