বাবা হলেন গৌরব চক্রবর্তী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ এএম

শনিবার পুত্রসন্তানের মা হলেন টলিউড অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। বাবা হলেন গৌরব চক্রবর্তী। নতুন অতিথি আসায় খুশি গোটা চক্রবর্তী পরিবার। মা ও ছেলে দু’জনেই সুস্থ আছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ডেট দিয়েছিলেন চিকিৎসক। ঋদ্ধিমা ও গৌরবের ইনস্টাগ্রামে নজর রাখলেই বোঝা যায়, এই কয়েকটা মাস এই দিনটার অপেক্ষাতেই ছিলেন তাঁরা। অবশেষে ছোট্ট অতিথি এলো এই তারকা দম্পতির কোলজুড়ে।

গৌরবের ভাই অর্জুন চক্রবর্তীর এক কন্যা। এবার পরিবারে পুত্রসন্তান এলো। এতে খুশি সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীও। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে মিঠু চক্রবর্তী বলেন, ‌‘আমি খুব খুশি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। কবে ছাড়বে ওদের, এখনও জানি না।’

কয়েক দিন আগে ঘটা করে সাধ অনুষ্ঠানের আয়োজনও করেছিল চক্রবর্তী ও ঘোষ পরিবার। এক মুহূর্তের জন্যও ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সকলে। বাবা ও শ্বশুর মিলে আয়োজন করেছিলেন এই বিশেষ দিনটার। বাবা গৌরবও যে উত্তেজিত ছিলেন, সেই প্রমাণ মিলেছিল অভিনেতার কথাতেই। সাধের দিন গৌরব বলেছিলেন, ‘খুবই উত্তেজিত আমরা। প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। ঋদ্ধিমাকে সাহায্য করার চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে।’

এদিকে অনুরাগীদের মনে প্রশ্ন, বলিপাড়ার তারকাদের মতো গৌরবও কি কিছু দিনের জন্য বিরতি নেবেন? এ প্রসঙ্গে নায়ক বলেছিলেন, ‘এই মুহূর্তে সে রকম কিছু পরিকল্পনা করিনি। পরিস্থিতির উপর নির্ভর করছে সবটাই।’

শেষ কয়েক মাস বিশ্রামেই ছিলেন ঋদ্ধিমা। তবে গৌরবকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে গৌরবের নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’।

স্বাধীনতা দিবস উপলক্ষে এক শ শিশুর সঙ্গে গান গেয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা। আজ বুধবার সকালে শিশু একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে গান পরিবেশন করেন তিনি।
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর