১০ কেজি ওজন কমিয়ে পর্দায় ফিরছেন শ্রাবন্তী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

শ্রাবন্তী। ছবি নায়িকার ফেসবুক পেজ থেকে নেওয়াবারবার নতুনভাবে ফিরে আসতে চান শ্রাবন্তী চ্যাটার্জি। আর এবার পর্দায় ফিরছেন একেবারে পাক্কা ১০ কেজি ওজন কমিয়ে। 
দেবী চৌধুরানীর মতো দোর্দণ্ড প্রতাপশালী ঐতিহাসিক চরিত্রে হাজির হবেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ নিয়ে সিনেমা নির্মাণ করছেন শুভ্রজিৎ মিত্র।

চরিত্রটির জন্য একপ্রকার যুদ্ধই চালিয়ে গেছেন এই তারকা। কয়েক দিনের ব্যবধানে মেদ ঝরিয়ে শরীরের ওজন কমিয়েছেন ১০ কেজি। উপন্যাসের পাতা উল্টে চরিত্রকে বুঝে নেওয়ার চেষ্টায়ও কমতি রাখেননি। ঘোড়সওয়ারির ভীতি কাটিয়ে দিনের পর দিন প্রশিক্ষণ নিয়েছেন। এর বাইরেও তলোয়ার থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র চালনায় পারদর্শী হয়ে উঠেছেন তিনি। সব রকম প্রশিক্ষণ শেষেই ঘোষণা দিয়েছেন, তিনি ‘দেবী চৌধুরানী’ হতে প্রস্তুত।

অন্যদিকে হাতে আসছে আরও একটি স্মরণীয় কাজ। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’কে বাংলার ছাঁচে ফেলে মাস কয়েক আগেই ‘মায়া’ তৈরি করেছেন রাজর্ষি দে। এবার টলিপাড়ার হট নিউজ— শেক্সপিয়ারের কালজয়ী নাটক হ্যামলেটের বাঙালি অ্যাডপশন তৈরিতে মন দিয়েছেন পরিচালক। 

এবার ব্রাত্য বসুর নাটক ‘হেমলাট: দ্য প্রিন্স অব গরাণহাটা’কে বড়পর্দায় আনছেন রাজর্ষি। 

জানা গেছে, উত্তর কলকাতার প্রেক্ষাপটে তৈরি হবে এই সিনেমা। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। আর হ্যামলেটের প্রেয়সী ওফেলিয়ার ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। 

এর আগেও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা গেছে শ্রাবন্তীকে। অভিমন্যু মুখোপাধ্যায়ের টেকোতে (২০১৯) একসঙ্গে কাজ করেছিলেন ঋত্বিক-শ্রাবন্তী। 

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
লোডিং...

এলাকার খবর