মমতার লেখা গানে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম

আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী দিনেই থাকছে চমক। কারণ অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করবেন ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা। যা গাইবেন পলক মুচ্ছল।

তবে বড় চমক আরও একটি থাকছে। তা হলো—এ গানটি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও করেছেন তিনি। শিরোনাম—‘এই পৃথিবী একটাই দেশ’।

জানা যায়, আগামীকাল বিকাল ৪টা থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এ অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকা উপস্থিত থাকেন। তবে এই বছর প্রথা মেনে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান উপস্থিত থাকতে পারছেন না। তবে সিনেপ্রেমীদের তাতে নিরাশ হওয়ার কারণ নেই। কারণ, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সালমান খান, কমল হাসান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা। 

উদ্বোধনী দিনের গান প্রসঙ্গে ভারতীয় পত্রিকা আনন্দবাজারকে ডোনা বলেন, ‘আমাদের যে গানটি দেওয়া হয়েছে, তার ওপরে সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করছি, অতিথিদের এই পারফরমেন্স পছন্দ হবে।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ডোনার স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১২ ডিসেম্বর। উৎসবের বিশেষ আয়োজনে থাকছে প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের সিনেমা। মৃণালের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর পরিচালিত কিছু সিনেমা দেখানো হবে উৎসবে। এ ছাড়াও উৎসবে থাকছে দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রের সিনেমা। 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর