ভিন্টেজ রোলস রয়েস চড়িয়ে দর্শনাকে ঘরে তুললেন সৌরভ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

কলকাতার টলি পাড়ায় সবচেয়ে বড় বিয়ের ঘটনা বলা যায় অভিনয় তারকা সৌরভ-দর্শনার গাঁটছড়া বাঁধাটা। ১৫ ডিসেম্বর চোখ ধাঁধানো নানা আয়োজনের পর স্ত্রী দর্শনা বণিককে রাজকীয় কায়দায় ঘরে তুললেন সৌরভ দাস। 

বউকে আনতে ভাড়া করা হয়েছিল ভিন্টেজ রোলস রয়েস। হুডখোলা গাড়িটিকে সাজানো হয়েছিল নানা রঙের ফুলে।

অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তা দিয়ে ছুটছে সাদা রঙের সেই পক্ষীরাজ রোলস রয়েস। আর তাতে বসে আছেন সৌরভ-দর্শনা। ঠাণ্ডা থেকে বাঁচতে বিয়ের পোশাকের ওপর দিয়ে দুজনেই পরে রয়েছেন জ্যাকেট। দর্শনাকে দেখা গেল সৌরভের কাঁধে মাথা দিয়ে রাখতে। পরম যত্নে আগলে রেখেছিলেন সৌরভও।

রুপার জরির ওপর সোনার জল করা লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দর্শনা। গা ভরা সোনার গয়নাও চোখ টেনেছিল সকলের। আর সৌরভকে দেখা যায় সাদা পাঞ্জাবি এবং ধুতিতে। সঙ্গে নিয়েছিলেন লাল জারদৌসি ওড়না। 

তাঁদের বিয়ে হয় হিন্দু রীতিনীতি মেনে। সব আয়োজন করা হয়েছিল দুই পরিবারের পক্ষ থেকে। আর শনিবার নিয়ম মেনেই হলো বধূবরণ। 

অন্যদিকে বিয়ের আয়োজনেও তাঁরা কমতি রাখেননি। সৌরভ-দর্শনার বিয়েতে টলিউডের তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাসও। সৌরভ-দর্শনার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজকীয় বিয়ের খাবারের সূচিও ছিল জিভে জল আনা। অতিথিদের পাতে পড়েছিল রাধা বল্লভি, ছোলার ডাল, বাসন্তি পোলাও, ডায়মন্ড ফিসফ্রাই, ফিস পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা, ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ আইসক্রিম।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর