২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরাতের বিরুদ্ধে

এবার প্রতারণায় নাম জড়াল টলিউড অভিনেত্রী ও ভারতীয় সংসদ সদস্য নুসরাত জাহানের। তার বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে ২৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এটি জানাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডির দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তিরা। তাদের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা শঙ্কু দেব পান্ডা। 

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১১:০৬ এএম

গতকাল (৩১ জুলাই) সন্ধ্যায় বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আচমকা ইডির দ্বারস্থ হন এই বিজেপি নেতা।

কলকাতার সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার তথ্য মতে, নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তার সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টাকা। তাদের মধ্যে ছিলেন একটি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মচারীসহ বেশ কিছু চাকুরীজীবী। তাদের বলা হয়েছিল, তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু প্রায় ১ দশক কেটে গেলেও তারা তাদের প্রাপ্য বুঝে পাননি।

শঙ্কুদেব জানান, প্রতারিতদের স্বার্থে ইডির কাছে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি এই পুরো ঘটনাটিকে আর্থিক দুর্নীতি বলে দাবি করেছেন। জানিয়েছেন, আদালতের তরফে নুসরাত জাহানকে এই মামলায় সশরীরে উপস্থিত হবার জন্য সমন পাঠানো হয়। কিন্তু তিনি একবারও উপস্থিত হননি। 

জানা যায়, কলকাতার গড়িয়াহাট রোডে মেসার্স ৭ সেন্স ইনফাস্ট ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি আছে। সেটার ডিরেক্টর নুসরাত জাহান। সেই প্রতিষ্ঠান প্রায় ২৪ কোটি টাকা নিয়েছে। এমনকি সেই টাকা দিয়ে নুসরাত জাহান নিজে পাম এভিনিউতে ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই চিত্রনায়িকা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর