রাজধানীতে ৩০ শতাংশ বায়ুদূষণের কারণ আনফিট গাড়ি, বছরে ক্ষতি ২ হাজার কোটি টাকা

বুয়েটের গবেষণা অনুযায়ী, ঢাকায় বায়ুদূষণের ২৫ থেক ৩০ শতাংশ আসে মেয়াদোত্তীর্ণ গাড়ির কালো ধোঁয়া থেকে। ফিটনেসবিহীন যানবাহনের কারণে বছরে নগরবাসীর ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি। তদারকির অভাবে দূষণ নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে গাড়ির কালো ধোঁয়া। বুয়েটের গবেষণা মতে, বায়ুদূষণের ২৫ থেকে ৩০ ভাগই আসে মেয়াদোত্তীর্ণ যানবাহনের কালো ধোঁয়া থেকে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের জরিপ বলছে, দূষণের কারণে বছরে নগরবাসীর ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি। পরিবেশ অধিদপ্তরের দাবি, তদারকির অভাবে নিয়ন্ত্রণে আসছে না গাড়ির কালো ধোঁয়া।

বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহি না থাকা ও গোষ্ঠি স্বার্থে প্রকল্প নেয়ায় উন্নয়ন হচ্ছে না পরিবেশের। 

বুয়েটের সাম্প্রতিক গবেষণা বলছে, বায়ুদূষণের ২৫ থেকে ৩০ ভাগই আসে মেয়াদোত্তীর্ণ যানবাহনের কালো ধোঁয়া থেকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, রাজধানীতে প্রতি ১০ গণপরিবহনের ছয়টির ফিটনেস নেই। 

আইকিউ-এয়ারের সূচকে, রাজধানী ঢাকা বেশিরভাগ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর শীর্ষে থাকে। যেখানে বাতাসে দূষণের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমা থেকে ১৬ থেকে ২০ গুণ বেশি। 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল মোতালিব বলছেন, তদারকির অভাবে গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণে আসছে না।

তবে পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক বলেন, পরিবেশ উন্নয়নে নয়, প্রকল্প নেওয়া হয় নিজেদের স্বার্থে।

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর