জ্বালানি সংকট

সড়কে কমেছে যান, তাতেই কি বাড়ল ঢাকার বায়ুর মান

জ্বালানি সংকটে ঢাকার সড়কে যানবাহন কমায় বায়ুদূষণে কিছুটা উন্নতি হয়েছে। তবে আইকিউএয়ারের তথ্যে এখনো বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

জ্বালানি সংকটে রাজধানী ঢাকার সড়কে যানবাহনের সংখ্যা কমেছে। এর প্রভাব পড়েছে ঢাকার বায়ুতেও। বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার- এর সূচক বলছে, আগের বছরের তুলনায় দূষণ কিছুটা কমেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান অষ্টম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে গত বছরের এই সময়ে ঢাকার বায়ুর মান বা একিউআই স্কোর গড়ে ১৫০- ওপর ছিল, যা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আসফিকুজ্জামান আকতার জানিয়েছেন, ঈদের পর রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ সেভাবে বাড়েনি। 

এই ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনারা যেমন দেখছেন, আমরাও তাই দেখছি। হতে পারে জ্বালানি সংকটের কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি বের করছেন না। ঈদের পর গাড়ির চাপ আর সেভাবে বাড়েনি। বিভিন্ন প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী, অনেকেই শেয়ার করে গাড়ি ব্যবহার করছেন।’ 

আজ ২ এপ্রিল আইকিউএয়ারের সূচকে ২০০- এর ওপর স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে মিশরের কায়রো ও দ্বিতীয় অবস্থানে সেনেগালের ডাকার। এরপর ১৫০- এর ওপর স্কোর নিয়ে তালিকায় রয়েছে ভিয়েতনামের হ্যানয়, থাইল্যান্ডের চিয়াং মাই, কম্বোডিয়ার নম পেন ও চীনের বেইজিং। বায়ুর মান স্কোর ১৫০- এর নিচে তবে ১০০- এর ওপরে থাকা শহরের মধ্যে রয়েছে চীনের সাংহাই, বাংলাদেশের ঢাকা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভারতের কলকাতা, মিয়ানমারের ইয়াংগুন ও ইন্দোনেশিয়ার জাকার্তা।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল কিংবা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর