দেশে ২০ ভাগ হার্ট অ্যাটাকের কারণ বায়ুদূষণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ পিএম
হৃদরোগের অন্যতম কারণ হিসাবে নতুন করে সামনে এসেছে বায়ুদূষণ। দেশে এ কারণে ২০ ভাগ হার্ট অ্যাটাক হয় বলে জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। দূষণে এগিয়ে থাকায় রাজধানীবাসী হৃদরোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

এবারের বিশ্ব হার্ট দিবসে গুরুত্ব পেয়েছে বায়ুদূষণ। প্রতিপাদ্য, হৃদয় দিয়ে হৃদয়কে ভালবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন।

রাজধানী ঢাকা। বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি। গাড়ি ও কলকারখানার ধোঁয়ার সঙ্গে উন্নয়ন প্রকল্পের খোড়াখুড়িতে বায়ুদূষণ এখানকার নিত্য দিনের নিয়তি। আর ঢাকার বাইরে ইটভাটা বায়ুদূষণের বড় কারণ।

গবেষণা বলছে, বাতাসে মারাত্মক ক্ষতিকর সুক্ষ্ম বস্তুকণা ও কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে দূষণ এখন চরমে। দূষণের ফলে হার্টে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় হার্টে জমে যায় চর্বি। তৈরি হয় হৃদরোগের ঝুঁকি। হৃদরোগের বড় চারটি কারণের সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে বায়ুদূষণ।

গাড়ি ও কলকারখানার ধোঁয়ার কারণে দূষণে এগিয়ে আছে ঢাকা ও চট্টগ্রাম। অন্যান্য শহরের তুলনায় হৃদরোগের ঝুঁকি বেশি এই দুই শহরে। বায়ুদূষণের কারণ কমাতে রাষ্ট্রকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

দেশের মোট মৃত্যুর ৭০ ভাগ হয় অসংক্রামক রোগে। এরমধ্যে অন্যতম হৃদরোগ। এতে বছরে মারা যায় দুই লাখের বেশি মানুষ।

/এম.এস/
সারাদেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
দেশের সব বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর