যেসব কারণে বাড়ছে অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৫৬ এএম

হৃদরোগের এখন আর কোনো বয়স নেই। ১৮ বছর থেকে শুরু করে বয়ঃবৃদ্ধ, যে কেউ আক্রান্ত হচ্ছেন হৃদরোগে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের ২৫ ভাগেরই বয়স ৫০ বছরের কম। পরিশ্রম কমে যাওয়া, অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের কারণে অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে, বলছেন চিকিৎসকরা।

টাঙ্গাইলের ফখরুল হাদির বয়স এখন চল্লিশ। বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে হার্টের রক্তনালিতে ধরা পড়ে ব্লক। পরানো হয়েছে দুটি রিং। পাশেই আরেক রোগী বশির আহমেদ বাবু। তাঁর ব্লক ধরা পড়ে তিনটি। তারও রিং লেগেছে দুটি। এই দুই রোগীই ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।

দেশের চারটি হাসপাতালে ভর্তি ৪ হাজার রোগীর ওপর গবেষণা করছে হার্ট ফাউন্ডেশন। এতে দেখা যায়, হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তি ৮ ভাগ রোগীর বয়স ৩০ বছরের কম। প্রতি ১০০ রোগীর ২৫ জনের বয়স ৫০ বছরের কম। দিনে দিনে অল্প বয়সে হার্ট অ্যাটাকের রোগী বাড়ছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ধীমান বণিক বলেন, 'অল্প বয়সেই এখন হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, যা দেশ ও জাতির জন্য অ্যালার্মিং। কারণ অল্প বয়সীরা যখন হৃদরোগে আক্রান্ত হয়, তার পর থেকে সারা জীবন তাদের ওষুধ খেতে হয়। এ ছাড়া এ ধরনের রোগীরা কোনো ভারী কাজ, শারীরিক পরিশ্রমের কাজ করতে পারে না।'

অল্প বয়সে হৃদরোগের পেছনে ধূমপানকে বড় কারণ বলছেন চিকিৎসকরা। এ ছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থেকেও হার্টের রক্তনালি ব্লক হতে পারে।

অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা বৃদ্ধির কারণ জানতে চাইলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী জানান, চল্লিশ বছরের নিচে যেসব রোগীদের হার্টের সমস্যা হচ্ছে তামাক ব্যবহারের কারণেই তাঁরা হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। এ ছাড়া শারীরিক পরিশ্রম কম করা, চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া এবং শরীরের ওজন বেশি থাকার কারণেও বাড়ছে অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, দেশে প্রতি বছর দুই লাখ ৭৩ হাজার মানুষ হৃদরোগে মারা যান।

বরিশালে ৬৩, চট্টগ্রামে ৫১, খুলনায় ৪০, ময়মনসিংহে ১৩ ও সিলেটে ১, রংপুরে ৬ এবং রাজশাহী বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার মারা যাওয়া রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানায়...
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
আগামী দুই মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চলতি মাসে করা জরিপে, দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি পেয়েছেন কীটতত্ত্ববিদেরা।...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে কোনো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৭৩ জন হাসপাতালে...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর