ডায়ালাইসিস করাতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে হেপাটাইটিসে

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১০:২১ এএম

কিডনি ডায়ালাইসিস করাতে গিয়ে হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন অনেক রোগী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  গবেষণা বলছে, ৭০ ভাগ ডায়ালাইসিস রোগীই হেপাটাইটিস ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। গাইডলাইন না মেনে ডায়ালাইসিস এবং অনিরাপদ রক্ত থেকেই বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছেন, বলছেন চিকিৎসকেরা। 

দেড় বছর ধরে ডায়ালাইসিস করছেন আব্দুর রাজ্জাক। ৬ মাস আগে তার হেপাটাইসিস সি শনাক্ত হয়। এরপর থেকেই নানা জটিলতায় ভুগছেন তিনি। কৃষক আব্দুল খালেকও বয়ে বেড়াচ্ছেন হেপাটাইসিস সি ভাইরাস। ডায়ালাইসিস নিচ্ছেন সোহরাওয়ার্দী হাসপাতালে। এই হাসপাতালে ৬ মাসে হেপাটাইসিস ভাইরাস শনাক্ত হয়েছে ৩০ জনের।  

নিয়ম থাকলেও রক্ত পরীক্ষা ছাড়াই ডায়ালাইসিস করায় অনেক হাসপাতাল। মানা হয় না গাইডলাইন। তথ্য গোপন করে অনেক রোগীও। ফলে এক রোগী থেকে সংক্রমিত হচ্ছেন আরেক রোগী। 

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নেফোলজি বিভাগের প্রধান অধ্যাপক রতন দাশ গুপ্ত বলেন,  ‘যারা স্ট্যান্ডার্ড প্রটোকল মানে না তারা ঝুঁকি তৈরি করে। আনকোয়ালিফাইড ডায়ালাইসিস সেন্টারগুলোকে রেগুলেশনের মধ্যে আনা উচিত। ডায়ালাইসিস করতে হলে ট্রেইনড নার্স, নেফ্রোলজিস্ট থাকা দরকার, যা ইন্টারন্যাশনাল প্রটোকল ফলো করে।’ 

বেশিরভাগ ডায়ালাইসিস রোগীকে মাসে একবার রক্ত নিতে হয়। রাজধানীর তিন হাসপাতালে ১৫০ রোগীর ওপর গবেষণায় দেখা গেছে, ডায়ালাইসিস নিতে গিয়ে বেশিরভাগ রোগীই হেপাটাইটিস সি ভাইরাসে সংক্রমিত হয়েছেন। 

বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ হামিদ আহাম্মদ বলেন, ‘বিষয়টি উদ্বেগজনক। স্ক্রিনিং না করে ডায়ালাইসিস দিয়ে দিচ্ছি, অনেক কমার্শিয়াল ডায়ালাইসিস সেন্টারে এটা হয়। তাদেরকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে। আরেকটা হচ্ছে, ব্লাড স্ক্রিনিং ঠিকভাবে করা।’

সংশ্লিষ্টরা বলছেন, কিডনি বিকল রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এর সঙ্গে হেপাটাইটিসে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকিতে পড়েন রোগী। 

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর