হ্যান্ড স্যানিটাইজারে ক্যান্সারের শঙ্কা, ইথানল বাদ দিতে সুপারিশ!

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম

ক্যান্সারের ঝুঁকি বাড়ার আশঙ্কায় হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য জীবাণুনাশক পণ্যে ব্যবহৃত ইথানল নিষিদ্ধ করার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইইউ। 

ফিনান্সিয়াল টাইমসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় কেমিক্যালস এজেন্সির (ইসিএইচএ) একটি ওয়ার্কিং গ্রুপ গত ১০ অক্টোবর একটি অভ্যন্তরীণ সুপারিশ করেছে। তাতে ইথানলকে বিষাক্ত পদার্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি ক্যান্সার ও গর্ভধারণ সংক্রান্ত জটিলতা বাড়ায়, তাই জীবাণুনাশকসহ অন্যান্য পণ্য থেকে এটি প্রতিস্থাপন করা প্রয়োজন।

ইসিএইচএর বায়োসাইডাল প্রোডাক্টস কমিটি আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর বৈঠক করতে চলেছে। কমিটি যদি ইথানলকে ক্যান্সার বা প্রজনন অঙ্গের ক্ষতি করার জন্য সম্ভাব্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে, তবে তারা এটি প্রতিস্থাপনের সুপারিশ করবে।

তবে, ইসিএইচএ রয়টার্সকে ইমেইলের মাধ্যমে জানিয়েছে, তারা এখনো ইথানল নিয়ে মূল্যায়ন চালাচ্ছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। কমিটির বৈজ্ঞানিক মতামতের পর ইউরোপীয় কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হ্যান্ড হাইজিনের জন্য ইথানল এবং আইসোপ্রোপানল–উভয়কেই নিরাপদ বলে উল্লেখ করেছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর