হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে

হাসপাতালে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। আগারগাঁওয়ের শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরে বহির্বিভাগে সেবা নিয়েছে প্রায় ৬২ হাজার শিশু। সাত হাজার শিশু ভর্তি হলেও অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। শুধু ডিসেম্বরেই এ হাসপাতালে ১৩৪ নবজাতকের মৃত্যু হয়েছে।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

হাসপাতালে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। আগারগাঁওয়ের শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরে বহির্বিভাগে সেবা নিয়েছে প্রায় ৬২ হাজার শিশু। সাত হাজার শিশু ভর্তি হলেও অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। শুধু ডিসেম্বরেই এ হাসপাতালে ১৩৪ নবজাতকের মৃত্যু হয়েছে।

শিশু হাসপাতালের জরুরি বিভাগে সাত মাসের শিশু সোহাকে নিয়ে এসেছেন মা। কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে সে। এমন চিত্র আরও দেখা গেছে। 

চিকিৎসকেরা বলছেন, দুই মাসে ঠান্ডাজনিত রোগীর চাপ বেশি। অ্যাজমা, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছে শিশু। 

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার বলেন, ঠান্ডা–কাশি জনিত সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছে। বমিও হচ্ছে অনেকের। এটা মূলত এই শীতের সময়, রোগ বেশি হয়। 

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. লুনা পারভীন বলেন, নবজাতক শিশুদের অবশ্যই বিশেষ যত্ন নিতে হবে। হাত–পা–কান এগুলো ঢেকে রাখতে হবে। কক্ষে যেন আলো–বাতাস ঢোকে। বড় বাচ্চাদের তরল খাবার, পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। 

গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় ৪৭ জন, অ্যাজমায় ৩১ জন, সাধারণ সর্দি-জ্বর নিয়ে ২০৯ জন ও শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে ২৮৭ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

ডা. লুনা পারভীন বলেন, শিশুদের ঠান্ডা–কাশির পরিমাণ বেড়ে গেছে। শ্বাসকষ্ট বেড়েছে। ঘন ঘন ঠান্ডা লাগছে, ভালো হচ্ছে না– এমন রোগী পাচ্ছি আমরা। ডায়রিয়ার রোগী বেড়েছে। 

২৪ ঘণ্টায় শিশু হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। আর ডিসেম্বরে মারা যায় ১৩৪ শিশু। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর