বায়ুদূষণে বাড়ছে গলা ব্যথা-জ্বর-সর্দি-কাশি 

মৌসুম পরিবর্তন হওয়ায় ভাইরাসজনিত গলা ব্যথা, সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে ঢাকায়। রাইনোভাইরাস, অ্যাডেনোভাইরাস বা ফ্লু, প্রধান কারণ হলেও বায়ুদূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এ সময়, নবজাতক, বয়স্ক ও অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

মৌসুম পরিবর্তন হওয়ায় ভাইরাসজনিত গলা ব্যথা, সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে ঢাকায়। রাইনোভাইরাস, অ্যাডেনোভাইরাস বা ফ্লু, প্রধান কারণ হলেও বায়ুদূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এ সময়, নবজাতক, বয়স্ক ও অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।

শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে বইছে ফাল্গুনের আগাম বার্তা। হালকা ঠান্ডার এ সময়ে বেড়েছে বায়ুদূষণ। এতে ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি থাকায় বাড়ছে রোগবালাই। হাসপাতালে রোগী বাড়ছে বলে জানান চিকিৎসকরা। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, তাপমাত্রা বাড়ছে, গরমের দিকে যাচ্ছে। যখনই তাপামাত্রা কম থাকে, ভাইরাস কম থাকে; গরম এলে এগুলো বেড়ে যায়। এ কারণে ভাইরাসজনিত সর্দি–কাশি হয়ে থাকে। 

চিকিৎসকরা বলছেন, টনসিল, নাক ও গলায় অসংখ্য ভাইরাস ও ব্যাকটেরিয়া উপস্থিত থাকে। এই সময়ে শরীরের ভেতরের তাপমাত্রা কমে গেলে সেসব ভাইরাস সক্ষম হয়ে ওঠে। তাই অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা.ওয়াহিদুজ্জামান মজুমদার বলেন, ঠান্ডা যে বাচ্চার লেগেছে, তাকে স্কুলে না দেওয়া ভালো। এতে অন্য বাচ্চাও আক্রান্ত হবে। আক্রান্ত শিশুদের ওষুধ দিতে হবে। বেশি আক্রান্ত হলে চিকিৎসা দিতে হবে। এন্টিবায়োটিক গণহারে ব্যবহার করা যাবে না। 

টনসিল ও এডিনয়েডের অসুখ অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর