স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে কর্মরত ছিলেন। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।

তিনি দ্রুত নতুন এই দায়িত্বভার গ্রহণ করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর দেশের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে অধিদপ্তরের মহাপরিচালকের পদটি ফাঁকা ছিল। এর আগে অধ্যাপক ডা. আবু জাফর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।

দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২৭ শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর