ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় রোগীদের হার্টের সমস্যা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। 

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ নাকচ করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 

ডেঙ্গু দমনে মশা নিধন জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। 

মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহ বজায় রয়েছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ক্যানসার রোগীদের চিকিৎসায় ঢাকার হাসপাতালগুলোতে ৬টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১টিসহ মোট ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার।’ 

জন্ম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘পহেলা ডিসেম্বর থেকে জন্ম নিয়ন্ত্রণে বড় পরিসরে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু হবে, চলবে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।’

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭১ জনে। সোমবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯০২ জন। 
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে...
দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয়...
রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্য পরিবহন কমে যাওয়ায় সংকটে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরাও। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সংকটসহ নানা জটিলতার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে।...
লোডিং...

এলাকার খবর