ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ হয়ে উঠছে, টিকাদানের পরামর্শ বিশেষজ্ঞদের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ এএম

চলতি বছর সেপ্টেম্বরের পর অক্টোবরে, আরও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গুর সংক্রমণ। অথচ রাজধানীতে কোন এলাকায় আক্রান্তের হার কতো, সে জরিপ এখনও শেষ করতে পারেনি সিটি করপোরেশন। নজরদারির এমন বাস্তবতায়, মশা নিধন শুধু নয়, দ্রুত টিকা দেওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এক সময় শুধু বর্ষার পরই ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল। এখন সারা বছরই সংক্রমণ চলে। আগে ঢাকা-চট্টগ্রামে প্রাদুর্ভাব ছড়ালেও কয়েক বছর ধরে খুলনা, বরিশালসহ অন্যান্য বিভাগেও রোগী বাড়ছে।

এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন বছরজুড়ে নজরদারি চালায় বিভিন্ন হটস্পটে। তবে তাতে খুব একটা কাজ হচ্ছে না। সেপ্টেম্বর ও অক্টোবরের কদিনেই যখন আক্রান্ত ৫৮ হাজার, মৃত্যু ২শ'র কাছাকাছি, তখনও আক্রান্তের হার কোথায় বেশি সে জরিপ শেষ করতে পারেনি ডিএসসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘কোন ওয়ার্ড থেকে কতজন রোগী আসল আমরা একটা জরিপ করেছি। জরিপের ফলাফল এলেই জানিয়ে দেব। সে অনুযায়ী সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
 
চিকিৎসকরা বলছেন, মশা নিধনই ডেঙ্গুর বিরুদ্ধে সেরা লড়াই। লার্ভা ধ্বংসে নিয়মিত নজরদারির পাশাপাশি সামাজিক সচেতনতা আরও বাড়াতে হবে। এছাড়া, খুব দ্রুত ডেঙ্গুর ভ্যাকসিন দেয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘আপনি যদি মশার উৎপত্তিস্থলগুলোকে ধ্বংস করতে পারেন এবং ডেঙ্গু রোগী যে এলাকা থেকে এসেছেন সেই জায়গায় গিয়ে সার্ভিলেন্স করেন, দেখেন আশেপাশে কী সমস্যা– এই সার্ভিলেন্স প্রোগ্রাম যদি আমরা না করি ডেঙ্গু নিয়ে আমাদের ভুগতেই হবে।’   

ভাইরোলজিস্ট অধ্যাপক ডা.সাইফ উল্লাহ মুন্সী বলেন, ‘রোগ অনুযায়ী ভ্যাক্সিনেশনকে গুরুত্ব দিতে হবে। সেজন্য ইতোমধ্যে ডেঙ্গুর জন্য পৃথিবীতে দুইটা ভ্যাক্সিন ডাব্লিওএইচও এবং এফডিএ এপ্রুভ করেছে। ইউরোপিয়ান ইউনিয়নও এপ্রোভ করেছে। সেই ভ্যাক্সিনগুলো নিয়ে সামান্য ট্রায়াল দিয়ে বাংলাদেশে অনুমতি দেওয়া উচিত।’
 
দেশে সবচেয়ে বেশি, ৩ লাখ ২১ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় ২০২৩ সালে। সে বছর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।   

 

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর