ময়মনসিংহ মেডিকেলে একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ জন।

শুক্রবার হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। পুরুষ ও নারী রোগীদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন।

চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২৯ জন।

হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন– ময়মনসিংহের নান্দাইলের ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম। তাদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে যথাক্রমে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যা এবং ডেঙ্গুর সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।

চলতি বছর সেপ্টেম্বরের পর অক্টোবরে, আরও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গুর সংক্রমণ। অথচ রাজধানীতে কোন এলাকায় আক্রান্তের হার কতো, সে জরিপ এখনও শেষ করতে পারেনি সিটি করপোরেশন। নজরদারির এমন বাস্তবতায়, মশা নিধন...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৮৯ জনে। আর একদিনে সারাদেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ...
ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর