তিনজনের ডিএনএর সমন্বয়ে জন্ম ৮ শিশুর, সুস্থ সবাই

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

যুক্তরাজ্যে তিন ব্যক্তির ডিএনএ ব্যবহার করে আইভিএফ পদ্ধতিতে জন্ম নিয়েছে আটটি শিশু। ওই আটটি শিশুই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মাইটোকন্ড্রিয়াল ডোনেশন ট্রিটমেন্ট (এমডিটি) নামে পরিচিত এই পদ্ধতিতে আইভিএফের মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয়, যাতে শিশুরা জিনগত দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা পায়।

সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের ওই শিশুদের মায়েদের মাইটোকন্ড্রিয়ায় মিউটেশন থাকায় তাদের সন্তানদের প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। সাত নারীর গর্ভে জন্ম নেওয়া ওই আট শিশুর মধ্যে চারটি ছেলে ও চারটি মেয়ে। এর মধ্যে একজোড়া যমজ রয়েছে। তাদের কারও মাইটোকন্ড্রিয়াজনিত রোগের কোনো লক্ষণ দেখা যায়নি।

২০১৫ সালে যুক্তরাজ্যে এমডিটি চিকিৎসা পদ্ধতির অনুমোদন দেওয়া হয়। ২০১৭ সালে নিউক্যাসল ইউনিভার্সিটির একটি ক্লিনিক প্রথম লাইসেন্স পায়। সেখানেই এই পদ্ধতির উদ্ভাবন করেছিলেন গবেষকেরা।

মানুষের শরীরে থাকা ২০ হাজার জিনের বেশির ভাগই নিউক্লিয়াসে থাকে। কিন্তু নিউক্লিয়াসের বাইরে থাকা মাইটোকন্ড্রিয়ায় থাকে মাত্র ৩৭টি জিন। এদের মিউটেশন হলে মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যেতে পারে। 

মাইটোকন্ড্রিয়া কেবল মায়ের কাছ থেকেই সন্তানের শরীরে যায়। তাই ক্ষুদ্র মাইটোকন্ড্রিয়ায় মিউটেশন থাকলে একজন নারীর সব সন্তানই আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। মাইটোকন্ড্রিয়াজনিত রোগের প্রথম লক্ষণ শিশু বয়সেই দেখা দেয়। মস্তিষ্ক, হৃদযন্ত্র বা পেশির কার্যকারিতা কমে যায়। অনেক শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়, এমনকি অল্প বয়সেই মৃত্যু হয়। প্রতি ৫ হাজার নবজাতকের মধ্যে একজনে এই ধরনের রোগ দেখা যায়।

এমডিটি পদ্ধতিতে মায়ের ডিম্বাণুতে বাবার শুক্রাণু দিয়ে নিষিক্ত করার পর নিউক্লিয়াসের জিন অন্য একটি সুস্থ ডোনার নারীর নিষিক্ত ডিম্বাণুতে স্থানান্তর করা হয়। এতে তৈরি হয় একটি নতুন নিষিক্ত ডিম্বাণু– যেটিতে থাকে প্রকৃত বাবা-মায়ের জিন, কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে ডোনারের। এরপর এটি মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়।

ছবি: গার্ডিয়ানের সৌজন্যেযুক্তরাজ্যে এই পদ্ধতিতে জন্ম নেওয়া আট শিশুকে নিয়ে দুটি গবেষণা প্রতিবেদন প্রকাশ পেয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে। আটজনই জন্মের সময় সুস্থ ছিল। এক শিশুর মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল, তবে সেরে গেছে। আরেকজনের পেশিতে টান ধরেছিল, সেটিও সেরে ওঠে। তৃতীয় একজনের উচ্চ রক্তচাপ ও হৃৎস্পন্দনের সমস্যা হয়েছিল, সেটিও নিয়ন্ত্রণে এসেছে।

জিনগত পরীক্ষায় দেখা গেছে, শিশুদের শরীরে মিউটেটেড মাইটোকন্ড্রিয়া নেই বা থাকলেও খুব সামান্য পরিমাণে। গবেষকেরা মনে করছেন, হয়তো নিউক্লিয়াস স্থানান্তরের সময় ডিম্বাণুর সঙ্গে অল্প কিছু মিউটেটেড মাইটোকন্ড্রিয়া চলে যায়। এই পরিমাণ এত কম যে তা থেকে রোগ হওয়ার সম্ভাবনা নেই। তবে গবেষকেরা বলছেন, পদ্ধতিটি আরও উন্নত করার সুযোগ আছে।

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯৩৮ জনে। একইদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৩২ জন। সোমবার...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে দেশে প্রাণহানি বেড়ে দাঁড়ালো  ৯৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৮০ জন। আজ...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর