১০ বছরে ডায়াবেটিসে আক্রান্ত দ্বিগুণ, বাড়ছে জটিল রোগের ঝুঁকি

গত ১০ বছরে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণে পৌঁছেছে। আক্রান্তদের অর্ধেকই জানেন না তারা ডায়াবেটিসে ভুগছেন। স্বল্প বয়সীদের মধ্যে রোগের বিস্তার হৃদরোগ, স্ট্রোক, কিডনিসহ নানা জটিলতার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

দেশে ১০ বছরে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। রোগীদের অর্ধেকের বেশি জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত। স্বল্প বয়সীরাও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় বাড়ছে হৃদরোগ, স্ট্রোক ও কিডনিসহ নানা জটিল রোগের ঝুঁকি। 

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির হিসাবে, ২০১৫ সালে দেশে ডায়াবেটিসে আক্রান্ত ছিল প্রায় ৩৫ লাখ। ২০২৫ সালে এসে এ সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখে।  

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, কায়িক পরিশ্রমের অভাব, খাদ্যাভ্যাস, ঘুমের অভাব ও অসচেতনতার কারণে দেশে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। সঠিক সময়ে চিকিৎসায় ৭০ ভাগ রোগী সুস্থ জীবন যাপন করতে পারে। বয়স ৩৫ হওয়ার পর বছরে একবার অন্তত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের।

বারডেম জেনারেল হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. ফারুক পাঠান বলেন, ‘লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কায়িক শ্রম না বাড়ালে সুগার নিয়ন্ত্রণ হবে না। হেলদি ডায়েট না অনুসরণ করলে ওষুধ খেয়ে হবে না।’

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. সাহেলা নাসরিন বলেন, ‘ডায়াবেটিস মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ধরে। প্রথমে ব্রেনে স্ট্রোক হতে পারে। এরপর অন্ধত্ব সৃষ্টি করতে পারে, হার্টে ব্লক এমনকি হার্ট ফেইলিওর হতে পারে, কিডনির বিভিন্ন রোগ এবং মারাত্মক পর্যায়ে ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে।’

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির গবেষণা বলছে, দেশে প্রাপ্তবয়স্কদের ২৫ ভাগই ডায়াবেটিসে আক্রান্ত। 

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর