দ্রুত ওজন কমাবে শীতের যে সবজি

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম

ওজন বেশি থাকলেই বিপদ! এতে শরীরে বাসা বাধতে পারে একাধিক জটিল রোগ। সেই তালিকায় জায়গা করে নিতে পারে ডায়াবেটিস, কোলেস্টেরল ও হাই প্রেশারের মতো অসুখ। ওজন বেশি থাকার কারণে আশঙ্কা বাড়ে ক্যান্সারেও। তাই যে ভাবেই হোক কমাতে হবে ওজন। কিন্তু বললেই তো আর হবে না। আপনাকে ছাড়তে হবে মসলাদার খাবার। খেতে হবে ঘরের খাবার। আর আপনার ডায়েটে জায়গা দিন ফুলকপি। এতেই মিলবে ফল।

আপনি নিশ্চয় ভাবছেন, ফুলকপি কিভাবে ওজন কমবে? জেনে নিন তার আদ্যোপান্ত। ফুলকপি ফাইবারের ভাণ্ডার। এই সবজি পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। তাই ফুলকপির তরকারি ফলে খিদে কম পায়। আপনি যদি কম খান তবে ওজন কমাতে পারবেন। সবার আগে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা জরুরি। শুধু তাই নয়, এই সবজিতে এমন কিছু প্ল্যান্ট কম্পাউন্ড রয়েছে যা বিপাকের হার বাড়ায়। মেটাবোলিজম বাড়লে কমে যায় শরীরের বাড়তি মেদ। ফলে ভুঁড়িও কমাতে সাহায্য করে এই ফুলকপি। তাই রোজকার ডায়েটে রাখতে পারেন এই সবজিকে।

বদলাতে হবে রান্নার কৌশল
ফুলকপি শুধু ইচ্ছে মতো তরকারি বানিয়ে খেলেই হবে না। সঠিক প্রক্রিয়ায় রান্না করতে হবে এই সবজি। ঠিকঠাক উপকার পেতে চাইলে তেল-মশলাদার পদ বানানো যাবে না। এতে ওজন কমবে না, উল্টে বাড়বে। এই সবজি খেতে হবে সেদ্ধ করে। যদি এভাবে না খেতে পারেন, তবে কম তেল বা টস মশলা দিতে পারেন। এই নিয়ম মেনে খেলেই কমতে পারে মেদ।

নিয়ন্ত্রণে থাকবে সুগার
ফাইবার সমৃদ্ধ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য উত্তম। আর ফুলকপি ফাইবারে পরিপূর্ণ থাকে। তাই এই উপাদান রক্তে সুগার লেভেল বাড়তে দেয় না। শুধু তাই নয়, এতে মজুত একাধিক অ্যান্টিঅক্সিডেন্টের গুণে শরীর ও স্বাস্থ্যের হাল ফেরায়। তাই রোজকার ডায়েটে রাখতেই পারেন ফুলকপি। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

ফল পেতে সঠিক উপায়ে রান্না করতে হবে এই সবজি। ছবি: ফ্রিপিক

ডিটক্স হবে শরীর
ভুল লাইফস্টাইল ও ডায়েটের জন্য শরীরে জমে ক্ষতিকর উপাদান। যা ঠিক সময়ে বের না করে দিলে বড়সড় রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই চেষ্টা করতে হবে শরীরকে ডিটক্স করার। আর সেই কাজটি সহজ করবে ফুলকপি। এতে উপস্থিত কিছু অ্যান্টিঅক্সিডেন্টের গুণেই এই উপকার মেলে। আজ থেকে তাই ডায়েটে এই সবজিকে জায়গা করে দিন।

বয়স বাড়বে তার গতিতে
বয়স বাড়বেই। এই নিয়ে চিন্তার করার কিছু নেই। তবে আপনার বয়স যদি সময়ের আগেই দ্রুত গতিতে বাড়তে থাকে, সেটি অবশ্যই চিন্তার। তাই বয়সের গতিকে সঠিক নিয়মে পরিচালনা করতে চাইলে কাজে নেমে পড়তে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে ফুলকপি। যেহেতু শীতে নিয়মিত এই সবজি মেলে, তাই আপনার ডায়েট চাটে রাখতেই পারেন ফুলকপি।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৩...
জুলাইয়ের ১৬ দিনেই হাম আক্রান্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ২০০। আর এই কদিনে রোগটির প্রাদুর্ভাবে প্রাণ গেছে ৬১ জনের। বিশেষজ্ঞরা বলছেন, টিকা ও ভিটামিন এ কর্মসূচি সম্পন্ন হলেও রোগের...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মোট প্রাণহানি ৭৭৯ এবং আক্রান্ত ১৪ হাজার ১০৪ জন।
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর