কীভাবে বুঝবেন হার্ট অ্যাটাক নাকি স্ট্রোক

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০১:৩০ পিএম

বিপদ কি কাউকে বলে কয়ে আসে? না আসে না। হুট করে হয়তো শুনলেন পাশের বাড়ির প্রতিবেশীর হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাক ও স্ট্রোক দুটিই আমাদের জীবনের জটিল দুটি রোগ। অনেকে স্ট্রোককে হার্ট অ্যাটাক ভেবে গুলিয়ে ফেলেন। আবার  অনেকে মনে করেন হার্টের অসুখ মানে স্ট্রোক। কিন্তু এ ধারণা ভুল। আসুন জেনে নেই, স্ট্রোক আর হার্ট অ্যাটাকের পার্থক্য কী।

হার্ট অ্যাটাক:
হার্টের রক্তনালিতে ব্লক তৈরি হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। এ সময় হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হয়। হার্ট অ্যাটাকে বুকে তীব্র ব্যথা হয়।

 স্ট্রোক:
স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ, যাতে রক্তনালির জটিলতার কারণে হঠাৎ মস্তিষ্কের একাংশ কার্যকারিতা হারায়। স্ট্রোকে শরীরের কোনো এক পাশ অবশ হয়ে যেতে পারে।

 হার্ট অ্যাটাকের লক্ষণ
১. হার্ট অ্যাটাকের আগে শরীর সংকেত দেয়। প্রথমে বুকে অল্প ব্যথা হয়ে থাকে। এই ব্যথাটা মাঝেমধ্যে চলে যায়, আবার ফিরে আসে। এতে অনেক সময় অস্বস্তিকর চাপ অনুভব হয়।

২. হঠাৎ ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যায়।

৩. অনেক সময় পিঠে, ঘাড়ে, চোয়ালে ব্যথা অনুভব হয়।

৪. এ ছাড়া বমি বমি ভাব বা হালকা মাথাব্যথা হতে পারে।

স্ট্রোকের লক্ষণ

১. হঠাৎ করে মুখ, হাত-পা, বিশেষত শরীরের এক পাশ অবশ হয়ে যেতে পারে।

২. হঠাৎ মাথা ঘোরা বা হাঁটতে সমস্যা হতে পারে।

৩. হঠাৎ করে চোখে ঝাপসা দেখতে পারেন।

৪. হঠাৎ কথা বলা বা কথা বুঝতে সমস্যা হতে পারে।

হার্ট অ্যাটাক বা স্ট্রোকের লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর