বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল সকল চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান। বুধবার বিকেলে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মোখলেস উর রহমান বলেন, ‘বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারী সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না।’

আগামী ১ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। 

সিনিয়র সচিব জানান, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্‌বর থাকবে ১০০। 

বর্তমান নিয়ম অনুযায়ী, একজন চাকরি প্রার্থীকে বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য ৭০০ টাকা ফি দিতে হয়। আর মৌখিক পরীক্ষায় নির্ধারিত রয়েছে ২০০ নম্বর। 

চাকরির আবেদন ফি কমানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও একই তথ্য জানিয়েছিলেন। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।’

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।
বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিপুল পদ ফাঁকা।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিওডিইসি) সম্প্রতি এইচআর অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো নিখোঁজ...
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর