আগামী ৫ বছরে থাকবে না যেসব চাকরি 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম

দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে,  আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাবে। আজ যেসব চাকরির ছড়াছড়ি, সেগুলো আগামীকাল নাও থাকতে পারে। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫’-এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনটিতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি নতুন চাকরি তৈরি হবে, কিন্তু ৯ কোটি ২০ লাখ মানুষ তাদের চাকরি হারাতে পারে। যার ফলে মোট ৭ কোটি ২০ লাখ নতুন চাকরি তৈরি হবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে আগামী পাঁচ বছরে কোন সেক্টরে চাকরি কমবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। 

চলুন জেনে নিই, আগামী পাঁচ বছরে যেসব চাকরি নাও থাকতে পারে-

  • পোস্টাল সার্ভিস ক্লার্ক 
  • ব্যাংক টেলার এবং সংশ্লিষ্ট ক্লার্ক
  • ডাটা এন্ট্রি ক্লার্ক
  • ক্যাশিয়ার এবং টিকিট ক্লার্ক
  • প্রশাসনিক সহকারী ও নির্বাহী কর্মী
  • মুদ্রণ এবং সংশ্লিষ্ট কর্মী
  • অ্যাকাউন্টিং, হিসাবরক্ষণ সংশ্লিষ্ট ক্লার্ক
  • স্টক-কিপিং ক্লার্ক
  • পরিবহন কন্ডাক্টর
  • ডোর টু ডোর সেলস কর্মী এবং হকার
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন।
নতুন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে চাকরির বাজার। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই ব্যবহারের কথা বলছে। বিশেষ করে যেসব কাজ তথ্য বিশ্লেষণ, হিসাব-নিকাশ,...
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।
বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিপুল পদ ফাঁকা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর