৪৯তম বিসিএস পরীক্ষা আজ

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৩২ এএম

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা আজ শুক্রবার। এমসিকিউ ধরনের এ লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। শুধুমাত্র ঢাকা কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিশনের নিজস্ব দুইটি হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএসে মোট আবেদন পড়েছে ৩ লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের সুবিধার্থে আসন বিন্যাস, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা এরইমধ্যে বিপিএসসি’র সরকারি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। 

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে, এগুলো হলো— পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ সম্পন্ন করতে হবে। প্রবেশের সময় প্রবেশপত্র ও বৈধ ছবি সংবলিত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) সঙ্গে রাখতে হবে। এ সময় মোবাইল ফোন সেট, ঘড়ি, ক্যালকুলেটর বা স্মার্ট ডিভাইসসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। 

পরীক্ষার হলে ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র যাতে নষ্ট না হয়, সেজন্য সতর্ক থাকতে হবে। কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাওয়া গেলে, পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইনে আবেদন প্রক্রিয়া, চলে ২২ আগস্ট পর্যন্ত। আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পান।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটায় নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, বাকি ৯৩ শতাংশই নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে।
বাংলাদেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ২০২৩ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিপুল পদ ফাঁকা।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিওডিইসি) সম্প্রতি এইচআর অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর