অকল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কর্মশালা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম

নিউজিল্যান্ডের সর্ববৃহৎ মুসলিম কমিউনিটি-ভিত্তিক সংগঠন মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড (এমইউএনজেড) অকল্যান্ডে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন কর্মশালা করেছে।

স্থানীয় সময় রোববার এমইউএনজেডের প্রেসিডেন্ট ব্যরিস্টার মাসুদ আলমের নেতৃত্বে এই কর্মশালায় ৬০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন। কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল– নিউজিল্যান্ডের কর্মজীবনে প্রবেশ, পার্ট-টাইম চাকরির সুযোগ এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সাথে মানিয়ে নেওয়ার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়া।

অকল্যান্ড ইউনিভার্সিটির হাফেজ যায়েদের সুমধুর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এমইউএনজেডের ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলামের সঞ্চালনায় ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর সেশনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আইন, প্রকৌশল, শিক্ষা ও সম্প্রদায় নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।  প্যানেলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ড. আতাউর রহমান (সুপ্রিম উপদেষ্টা, এমইউএনজেড), ড. মাহমুদ মোমিন (অবসরপ্রাপ্ত সিনিয়র লেকচারার, এইউটি), ড. নুরুল ইসলাম সরকার (প্রফেসর ও পরিচালক, নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি রিসার্চ সেন্টার, এইউটি), ব্যারিস্টার মাসুদ আলম (প্রেসিডেন্ট, এমইউএনজেড)।

এছাড়াও প্যানেলে আরও উপস্থিত ছিলেন ড. নাহিদ আলম, মোহাম্মদ কামরুল হাসান, সৈয়দ আমজাদ হোসেন আরিফ, ড. আকবর হোসেন এবং মাহবুব সোহেল। তারা শিক্ষার্থীদের কর্মসংস্থান সংক্রান্ত ব্যবহারিক দিক নির্দেশনা দেন।

কর্মশালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক সহায়তা নিশ্চিত করা। এমইউএনজেড বিভিন্ন শিল্পে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০-৩৫টি খণ্ডকালীন চাকরির সুযোগ সুনিশ্চিত করেছে বলে ঘোষণা দেয়। পাশাপাশি, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে এমইউএনজেড (এমইউএনজেড) বেশ কিছু বিনামূল্যের দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর ঘোষণা দেয়। 

এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ডিজিটাল মার্কেটিং, ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা।

মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড জানায়, এই উদ্যোগটি নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত সাফল্যকে সমর্থন করার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক একীকরণকে উৎসাহিত করার জন্য তাদের মিশনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন করে ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত...
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাাজর ৯৮১ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর