স্টুডেন্ট ভিসায় জার্মানিতে যে কাজগুলো করা যাবে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:১৫ এএম

বিদেশে পড়াশোনার জন্য জার্মানি এখন শিক্ষার্থীদের শীর্ষ পছন্দের একটি দেশ। আধুনিক শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম টিউশন ফি, পড়াশোনা শেষে কাজের সুযোগের কারণে দেশটি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ করে নিজের খরচও চালাতে পারেন। এই সুযোগ কাজে লাগাতে হলে জানতে হবে জার্মানির আইন, নিয়মকানুন ও সীমাবদ্ধতা।

পড়াশোনার পাশাপাশি কাজের অনুমতি

জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন। আর সেমিস্টার বিরতিতে পাবেন পূর্ণকালীন কাজের সুযোগ। অর্থাৎ বছরে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৪০ পূর্ণদিন বা ২৮০ অর্ধদিন কাজ করতে পারেন। এর বেশি কাজ করলে ভিসা বা রেসিডেন্স পারমিট বাতিলের ঝুঁকিও থাকে।

তবে বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক ইন্টার্নশিপ বা গবেষণাভিত্তিক কাজ এই সীমার মধ্যে ধরা হয় না। আবার অনেক সময় বিশ্ববিদ্যালয়ে রিসার্চ বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে বিশেষ অনুমতির ভিত্তিতে নির্ধারিত সময়ের বাইরে কাজ করা যায়।

কাজ করতে যা প্রয়োজন

জার্মানিতে কোনো কাজ পেতে শিক্ষার্থীর কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর মধ্যে রয়েছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর, জার্মান ব্যাংক অ্যাকাউন্ট এবং সোশ্যাল সিকিউরিটি নম্বর। এই নথিগুলো না থাকলে কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীকে নিয়োগ দিতে পারে না।

ন্যূনতম বেতন

২০২৫ সালের জানুয়ারি থেকে জার্মানিতে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১২.৮২ ইউরো। মাসে যদি আয় ৫২০ ইউরোর বেশি হয়, তাহলে শিক্ষার্থীকে সামাজিক নিরাপত্তা অবদান দিতে হয়। আর বছরে একবার ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। তবে বেশিরভাগ শিক্ষার্থীর আয় সাধারণত এই সীমার নিচেই থাকে, তাই তাদের কর দিতে হয় না।

কী ধরনের চাকরি মেলে

জার্মানিতে শিক্ষার্থীরা নানা ধরণের পার্ট-টাইম চাকরিতে যুক্ত হতে পারেন। যার মধ্যে থাকতে পারে অন-ক্যাম্পাস চাকুরি। এসব কাজের মধ্যে রয়েছে লাইব্রেরি সহকারী, প্রশাসনিক সহায়ক, ছাত্রসংস্থার সদস্য এবং রিসার্চ বা টিচিং অ্যাসিস্ট্যান্ট।

এছাড়াও অফ-ক্যাম্পাস চাকুরিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাইরে রেস্টুরেন্ট, ক্যাফে, খুচরা দোকান, বা সুপারমার্কেটে কাজ করতে পারেন। অনেকে কল সেন্টার বা পার্সেল সার্ভিসেও কাজ করেন।

যাদের ভাষাজ্ঞান বা প্রযুক্তিগত দক্ষতা আছে, তারা অনুবাদ, আইটি সাপোর্ট, কনটেন্ট রাইটিং বা ফ্রিল্যান্স ডিজাইনিংয়ের মতো কাজও করতে পারেন।

কোথায় পাবেন চাকরির খোঁজ

জার্মানির বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ক্যারিয়ার সেন্টার বা জব বোর্ড। যেখানে শিক্ষার্থীদের জন্য চাকরির তথ্য প্রকাশিত হয়। অনলাইন প্ল্যাটফর্ম স্টেপস্টোন, ইনডিড, লিংকডইন, জিং এবং  গ্লাসডোরে নিয়মিত পার্ট-টাইম চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়। এ ছাড়া স্থানীয় রেস্টুরেন্ট বা দোকানেও সরাসরি আবেদন করা যায়।

জার্মানি এমন একটি পরিবেশ তৈরি করেছে, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এতে একদিকে যেমন তাঁদের আর্থিক চাপ কমে, অন্যদিকে পেশাগত দক্ষতা বাড়ে।

জার্মানিতে পড়াশোনা শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং আত্মনির্ভরতা শেখারও একটি যাত্রা। সুনির্দিষ্ট আইন, শ্রমিক সুরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সহায়ক অবকাঠামো শিক্ষার্থীদের জন্য তৈরি করে নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতার ক্ষেত্র। ফলে জার্মানিতে পড়তে যাওয়া মানে কেবল ডিগ্রি অর্জন নয়, নিজেকে গড়ে তোলারও এক বড় সুযোগ।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিওডিইসি) সম্প্রতি এইচআর অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর-এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ১৮তম গ্রেডে মোট ২০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী...
আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে...
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর