হাতিরঝিলে দৌড়ালেন ৩ হাজার রানার

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

রাজধানীর হাতিরঝিলে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর। ‘গৌরবের পথে’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৩ হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।

সম্প্রতি ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হয় এই ২৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রান বাংলাদেশের আয়োজনে এবং তুরাগ অ্যাক্টিভের পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনটি নতুন উল্টো-ঘড়ির কাঁটার রুটে অনুষ্ঠিত হয়। গরম ও আর্দ্র আবহাওয়া উপেক্ষা করে দৌড়বিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ছিল পুরো এলাকা।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতাটি আন্তর্জাতিক ম্যারাথন ও দূরপাল্লার দৌড় সংস্থার স্বীকৃত সদস্য। একই সঙ্গে এর পথ বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা কর্তৃক অনুমোদিত। অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াচর্চাকে উৎসাহ দিতে এবার প্রথমবারের মতো ৩ কিলোমিটার হুইলচেয়ার বিভাগ যুক্ত করা হয়েছে।

২৫ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মামুন আহমেদ। নারী বিভাগে শিরোপা জিতেছেন হামিদা আক্তার জেবা। বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে মোট দুই লাখ টাকার পুরস্কার, ট্রফি, পদক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

রান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৌড় পরিচালক সাজনান মোহাম্মদ বলেন, ‘দৌড়বিদদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ আমাদের আরও বড় পরিসরে এমন আয়োজন করতে অনুপ্রাণিত করছে। দেশের দৌড় সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষে সব ফিনিশারকে পদক দেওয়া হয়। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর উদ্‌যাপনের মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় বারের এই আসর।

রাজধানীর গুলশানের পর এবার মোহাম্মদপুরে আউটলেট চালু করেছে জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড টিফিনবক্স। সম্প্রতি মোহাম্মদপুরের নুরজাহান রোডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়।
শক্তিশালী থ্রি লায়ন্সদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঘানা, যা তাদের জয়েরই সমান বলা চলে। অন্তত শেষ বাঁশি বাজার পর ঘানার ফুটবলারদের উদযাপন তা-ই বলে। ইংলিশদের এমন পারফর‍্যমান্সের পর আলোচনায় ঘানার...
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক। একক কিউআর কোডের মাধ্যমে বিল, ফি ও চার্জ পরিশোধসহ ক্যাশলেস লেনদেনের সুবিধা পাবেন গ্রাহকরা।
গত কয়েক বছরে বরিশালের বাজার ও মোকামে কমেছে ইলিশসহ সব ধরনের মাছের সরবরাহ। জেলেরা বলছেন, আগে নদী-সাগরে সারা বছর মাছ মিললেও এখন ভরা মৌসুমেও আশানুরূপ মিলছে না। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছের উৎপাদন...
চার দশকের বেশি সময় পর আবার বড় পর্দায় ফিরছে ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালে প্রথম মুক্তি পাওয়া এই চরিত্রভিত্তিক সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও এবার নতুনভাবে পর্দায় হাজির হচ্ছে ডিসি ইউনিভার্সের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর