থাইল্যান্ডের ই–ভিসা শুরু হচ্ছে বাংলাদেশে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করার লক্ষ্যে ই-ভিসা সেবা চালু করছে থাইল্যান্ড। রয়াল থাই এম্বাসির পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রয়াল থাই এম্বাসি জানিয়েছে, আগামী বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করা হবে। আর সরকারি পাসপোর্টধারীরা আগামী ১৯ ডিসেম্বর থেকেই এই সুবিধা পাবেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলে এ ভিসা দেওয়া হবে। আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

আবেদন করার পর আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর ই–মেইলে পাওয়া ভিসাটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে হবে।

এ ছাড়া আবেদন ফি জমা দেওয়ার ব্যাপারে দূতাবাস বলেছে, আবেদনকারীদের https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে হবে। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন কানাডার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। নতুন আইনের কারণে আগের চেয়ে অনেক বেশি মানুষ এই সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যাদের পূর্বপুরুষ কানাডায় জন্মেছিলেন, তাদের জন্য পথটা সহজ...
বাংলাদেশে থাকা যুক্তরাজ্যের ভিসা অফিস সংশ্লিষ্ট নানা প্রতারণা ও স্ক্যামের বিষয়ে সতর্ক করেছে। আকস্মিক কোনো ইমেইল, ফোনকল বা চিঠিতে কেউ যদি নিজেকে ভিসা কর্মকর্তা দাবি করেন। আর ভিসার জন্য অর্থ বা...
আমেরিকা, অনেকের কাছেই এক স্বপ্নের দেশ। কেউ যেতে চান পড়াশোনার জন্য, কেউবা কাজের তাগিদে। আবার অনেকে পরিকল্পনা থাকে ঘোরাঘুরির। তবে যে কারণেই যেতে চান না কেন, প্রথম চ্যালেঞ্জটাই হলো ভিসা পাওয়া। অনেকে...
শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে এখন বাংলাদেশি পর্যটকদের নিতে হবে আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ। তবে এই ইটিএ নেওয়ার নিয়মটি নতুন নয়। ২০১২ সাল থেকে এই সিস্টেম চালু রয়েছে। এতদিন পর্যটকরা...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর