ইভ্যালির প্রতিষ্ঠাতা রাসেল জামিনে মুক্ত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম

জামিনে মুক্ত হলেন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। গতকাল সোমবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাসেলের আইনজীবী সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী আহসানুল করিম। 

চট্রগ্রামের এক গ্রাহকের করা চেক জালিয়াতির মামলার শুনানি শেষে সোমবার জামিনে মুক্ত হন রাসেল। 

২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পরপরই কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। তবে অর্থ দিয়েও পণ্য না পেয়ে গ্রাহকদের অসন্তোষ বাড়তে থাকে। 

অভিযোগ বাড়তে থাকার মধ্যেই ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাঁদের বিরুদ্ধে সারা দেশে অনেকগুলো মামলা হয়। 

গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল। সোমবার রাসেলের মুক্তির খবরে আবারও পাওনা ফেরতের দাবি জানিয়েছেন হাজার হাজার গ্রাহক ও মার্চেন্টরা।

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর