অনিয়মের অভিযোগে দুই আসনে ৩ প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:১১ পিএম

অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে ৩ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার তাঁরা আলাদা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

ভোট বর্জন করা প্রার্থীরা হলেন—ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহাম্মদ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন দীপু এবং যশোর–১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আশরাফুল আলম লিটন।

রোববার সকাল ১১টায় অ্যাডভোকেট কায়সার আহাম্মদ গফরগাঁওয়ের ধামাইলে তাঁর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কায়সার অভিযোগ করে বলেন, সকাল থেকেই নৌকার সমর্থকেরা প্রতিটি কেন্দ্রে ঢুকে ভয় দেখিয়ে ঈগল প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকায় প্রকাশ্যে সিল মারার মহোৎসব করছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌকার এজেন্ট এবং কর্মী–সমর্থকেরা নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসনকে জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। এই নির্বাচন বাতিল করে তিনি পুনরায় এই আসনে নির্বাচন দেওয়ার জন্য কমিশনের প্রতি আহ্বান জানান। এ সময় তাঁর দলীয় নেতা–কর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এদিকে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকায় ছিল মারা, কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া, ভোটকেন্দ্র এলাকায় বোমা হামলা ও গুলিসহ একাধিক অভিযোগে যশোর–১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আশরাফুল আলম লিটন ভোট বর্জন করেছেন।

আশরাফুলের অভিযোগ, ৫৫টি কেন্দ্র থেকে ট্রাক মার্কার এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁর দেড় শ কর্মী–সমর্থককে মারধর করা হয়েছে। এসব ঘটনায় তিনি প্রশাসনের কোনো সহযোগিতা পাননি।

আশরাফুল আলম লিটন অভিযোগ করে বলেন, নির্বাচনে থাকলে তাঁর অনেক কর্মীর মৃত্যু হতে পারে। নির্বাচন কমিশনের কোনো প্রতিশ্রুতিই তাঁর আসনে বাস্তবায়ন হয়নি। এ কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‌‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর...
এখন যারা অরাজকতা সৃস্টি করতে চাইছে, তারা তলে তলে পতিত সরকারের সাথে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ৩টার দিকে ময়মনসিংহে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। 
প্রায় দুই দশক পর ময়মনসিংহের ত্রিশালে আবারো জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুল...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর