এপ্রিলের শেষে শুরু উপজেলা নির্বাচন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম

আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ধাপে ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

ইসি মোহাম্মদ আলমগীর বলেন, ‘এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের ৩১ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। নমিনেশন পেপার সাবমিট বা উইথড্র এগুলো হয়তো রোজার শেষের দিকে হবে। নির্বাচনের প্রচারণা ও নির্বাচন ঈদের পরে। যদি কোনো রাজনৈতিক দল মনে করে দলীয় প্রতীকে কাউকে নির্বাচনে মনোনয়ন দেবে না এটা তাদের বিষয়। এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিতে পারেন।’ 

স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে মনোনয়ন পত্রে ২৫০ ভোটারের সই সংযুক্ত করতে হবে বলে জানান ইসি আলমগীর। 

মোহাম্মদ আলমগীর জানান, সংসদের চিঠির জবাব পেলেই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে ৬ জন স্বতন্ত্র এমপি চাইলেই জোট করে সংরক্ষিত নারী আসনে একজনকে মনোনয়ন দিতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় বিশ্ব ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হবে কিনা, মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ওয়ার্কিং কমিটি চায় না দলীয় প্রতীক নৌকা ব্যবহার করা হোক নির্বাচনে।’

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ব্যবহার থেকে সরে আসার সিদ্ধান্ত সরকারের আরও একটি পরাজয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে জনগণের অংশগ্রহণ কম থাকায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে...
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ সময় আজ রোববার। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর