খুলনা পৌঁছেছেন রাজকন্যা ভিক্টোরিয়া

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টায় তি‌নি ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ ক‌রেন।

জানা যায়, তি‌নি পর্যায়ক্রমে ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়ন প‌রিষদ, মহারাজপুর ইউ‌নিয়ন প‌রিষদ ও ম‌দিনাবাদ ডি‌জিটাল পোস্ট অ‌ফিসসহ ছয়টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে আসবেন। এখানে নির্মিত হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন। এ সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুটি এলাকা পরিদর্শন করবেন ও ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করবেন।

রাজকন্যা ভিক্টোরিয়ার আগমন নিয়ে জেলা প্রশাসক জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন সুইডেনের রাজকন্যা। এরই অংশ হিসেবে মঙ্গলবার কয়রা এসেছেন তিনি। ব্যবসায়িক খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন ভিক্টোরিয়া।

এর আগে, ৪ দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছেন সুইডেনের রাজকন্যা। এই সফরে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা আশ্রয় শিবিরও পরিদর্শন করবেন সুইডিশ রাজকন্যা। তাঁর সফরসঙ্গীদের মধ্যে আছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল।

দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেছেন, ‘বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতীয় চাহিদার ১০-১২℅ পূরণ করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর