বাংলাদেশের মানুষের সুখ কমেছে, পিছিয়েছে ১১ ধাপ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:৪৪ এএম

বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় শীর্ষ ১০০ এর মধ্যে নেই বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩’-এ এমনটি দেখা গেছে।

জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় করা সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এরপরই রয়েছে আরও তিনটি নর্ডিক দেশ। সেগুলো হলো যথাক্রমে-ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯। ২০২৩ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮। তালিকায় প্রতিবেশী দেশগুলোর অবস্থান–নেপাল (৯৩), পাকিস্তান (১০৮), ভারত (১২৬), মিয়ানমার (১১৮) ও শ্রীলঙ্কা (১২৮)।

এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো অবস্থানে আছে কুয়েত (১৩)।  বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে আফগানিস্তান (১৪৩)। এ তালিকায় এবারই প্রথম শীর্ষ ২০-এর মধ্যে নেই যুক্তরাষ্ট্র ও জার্মানি। এই দেশগুলোর অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪। 

তালিকায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবস্থান ১০৬। আর রাশিয়ার অবস্থান ৭২। এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়। এই সূচকগুলো হলো—মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।

এ প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর প্রকাশ করে থাকে। বিশ্বের ১৪৩টি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়। অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২১-২০২৩) তাদের জীবন কেমন কেটেছে–তা মূল্যায়ন করা হয়েছে।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষক জেনিফার ডি পাওলা এএফপিকে বলেন, ‘প্রকৃতির সাথে ফিনল্যান্ডের মানুষের ঘনিষ্ঠ সংযোগ এবং স্বাস্থ্যকর কর্ম-জীবনের ভারসাম্য তাদের জীবনের সন্তুষ্টিতে মূল অবদান রাখে।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর