স্বাধীনতা দিবসে বঙ্গভবনের সংবর্ধনায় ভুটানের রাজা 

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:০৬ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। এ সময় পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে সই করেন রাজা।

বঙ্গভবন সবুজ চত্বরে সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক আসার পর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। 

পরে রাষ্ট্রপতি, রাজা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও জাতীয় দিবসের কেক কাটেন। পরে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 

এসময় উপস্থিত ছিলেন ভুটানের রানী জেৎসুন পেমার এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। 

পরে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক সহ আমন্ত্রিত নানা শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভুটানের রাজা। এরপর ভুটানের রাজার সৌজন্যে ইফতার ও নৈশভোজে অংশ নেন আমন্ত্রিতরা।

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর