আরও তিন উপজেলায় নির্বাচন স্থগিত

আপডেট : ২৮ মে ২০২৪, ০২:২১ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে আরও তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আগামীকাল বুধবার ৮৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ।

নতুন করে স্থগিত করা হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ভোটগ্রহণ।

এর আগে, গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম তৃতীয় ধাপের ১৯টি উপজেলার ভোট স্থগিতের কথা জানান। 

এই ধাপের নির্বাচনে মোট ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। দুইদফায় মোট ২২টি উপজেলায় নির্বাচন স্থগিত করায় আগামীকাল ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ হবে।

এরআগে স্থগিত করা উপজেলা গুলো হচ্ছে—বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া। পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি। পিরোজপুরের মঠবাড়িয়া। ভোলার তজুমদ্দিন ও লালমোহন। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া। বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা।

দেশে চারধাপের উপজেলা নির্বাচন শুরু হয় ৮ মে থেকে। ৫ জুন পর্যন্ত হবে নির্বাচন।

পাঁচটি স্থানীয় সরকার অর্থাৎ সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রয়োজন হবে প্রায় ছয় হাজার কোটি টাকা, চলতি বাজেটেই এই অর্থ বরাদ্দ আছে।
টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি। এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম শেষ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন। এ মত দিয়েছেন কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। আর কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর