কোটা আন্দোলন: যানজটে তীব্র ভোগান্তি

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৭:৫৯ পিএম

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি।রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে এই আন্দোলন চলছে।  এতে ভিড় বাড়ছে মেট্রোরেলে। টিকিট কাউন্টারে রয়েছে দীর্ঘ লাইন।

আজ বুধবার তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, কাওরান বাজার, বাংলা মোটর, শাহবাগ ও পল্টনসহ রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলতে পারছে না। 

তবে এই ব্লকের সময়েও মেট্রোরেল চলাচল করছে বাধাহীন। তাই শুধু মেট্রোরেল নিয়মিত চলাচল করা যাত্রীরাই নন, আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা রিকশায় করে, হেঁটে মেট্রোরেল স্টেশন পর্যন্ত এসে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীর চাপ বেড়েছে কয়েকগুণ।

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বুধবার ফের রাজধানীর শাহবাগসহ বেশ কিছু এলাকায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরেজমিনে বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ এলাকায় দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল শাহবাগের দিকে নিয়ে আসেন। ধীরে ধীরে শাহবাগ মোড়ে বাড়তে থাকে আন্দোলনকারীদের সংখ্যা। শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দেখা গেছে। 

সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। মহাখালীতেও অবস্থান নেয় শিক্ষার্থীরা। অনেকের হাতেই প্ল্যাকার্ড, ব্যানার দেখা যায়। 

এদিকে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তা মানবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত নয়। সর্বোচ্চ ৫ শতাংশ কোটা থাকতে পারে। সংসদে আইন পাস করে বাকি কোটা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা।

ভিডিও দেখুন:আজ বুধবার হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

এর পরই আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বার্তা পাঠিয়ে এই প্রতিক্রিয়া দেয়। এতে আদালতের আদেশ নিয়ে তাদের অবস্থান জানানো হয়। 

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ৫ জুন রায় দেন হাইকোর্ট। ওই রায়ের ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়। পরে এ নিয়ে শাহবাগ মোড় দখল করে আন্দোলন শুরু হয়। রাজধানীসহ দেশের অনেক স্থানেই আন্দোলন চলছে শিক্ষার্থীদের। এক পর্যায়ে হাইকোর্টের রায় নিয়ে রিট করা হয়। এ নিয়ে শুনানি হয় বুধবার।

আরও পড়ুন:

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর