মোবাইল ডেটায় চলছে না ফেসবুক-টেলিগ্রাম

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও মেসেজিং অ্যাপ টেলিগ্রাম মোবাইল ডেটায় চালানো যাচ্ছে না। আজ শুক্রবার বেলা ১২টার পর থেকেই এই সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। তবে কিছু কিছু গ্রাহক মোবাইল ডেটা ব্যবহার করে এসব অ্যাপ ব্যবহার করতে পারলেও খুব ধীরগতির কথা জানিয়েছেন। 

কোটা সংষ্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে এর আগে গত মাসেও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে এমন অবস্থা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় বন্ধ হলো এই মাধ্যমগুলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। তবে সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে সময় লাগে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পরে গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে তা চালু হয়।

১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন। ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মগুলোর কাছে চিঠি দিয়েছিলেন।

৩১ জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন তিনি। ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন।

আবাহনী মাঠ সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট মাঠ বা আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা...
সাংবাদিকতায় ১৭ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছিল তা মুক্ত করাই এই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।  বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম...
ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
দক্ষ বাংলাদেশিরা যেন বিদেশে যেতে পারে এবং ভুয়া তথ‍্যের মাধ‍্যমে কেউ যেন হয়রানি না হয় সেজন‍্যে একটি ফোকাল পয়েন্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার রাজধানীতে...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর