এস আলম গ্রুপের ১২ প্রতিষ্ঠানের কর ফাঁকির তদন্ত শুরু

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১২:৪৫ পিএম

আলোচিত এস আলম গ্রুপের ১২টি প্রতিষ্ঠানের কর ফাঁকির তদন্তে নেমেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ জন্য সম্প্রতি তদন্ত দলও গঠন করা হয়েছে।

এতদিন নানা বাধার কারণে এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের জরিমানাসহ প্রায় ৭ হাজার কোটি টাকার কর আদায় করতে পারছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য প্রতিষ্ঠানেরও কর ফাঁকির তদন্তে নামে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, ২০১৯-২০ থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম সুপার এডিবল অয়েল কর ফাঁকি দিয়েছে ৩ হাজার ৫ শত ৩৯ কোটি টাকা। এ ছাড়া চেমন ইস্পাত ফাঁকি দেয় ১৪০ কোটি টাকার ভ্যাট। পরে জরিমানাসহ প্রায় ৭ হাজার কোটি টাকা পরিশোধে গড়িমসি করে।

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান জানান, বর্তমানে গ্রুপের ১২ প্রতিষ্ঠানের অনিয়ম ও ভ্যাট ফাঁকির তদন্তে কমিটি গঠন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এই কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে।

এ ছাড়া ব্যাংক ঋণের সুবিধাসহ নানা কারণে তৈরি করা নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোরও তদন্ত করছে কাষ্টমস কর্তৃপক্ষ। এরই মধ্যে এস আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম মূলত এস আলম নামেই বেশি পরিচিত। তাঁর পক্ষে পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের আর্থিক অপরাধ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর...
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর