চাকরিতে প্রবেশের বয়স: ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ করার সুপারিশ

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিবেদনে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ সুপারিশ করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আলাপ-আলোচনার পর সেটি চূড়ান্ত হতে পারে। তবে অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করা হয়নি।

উল্লেখ্য, চাকরিপ্রত্যাশীদের একটি অংশ বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিল।

গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে পুলিশের টিয়ারশেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এরআগে সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দুই হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অবস্থান নেয়। পরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যায়।

এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করে সরকার। এই কমিটির প্রধান করা হয় সাবেক সচিব ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মূয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংষ্কার কমিশনের প্রধান। কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে পরামর্শ দেওয়ার কথা বলা হয়। এরপর আজকে এ সুপারিশ করল পর্যালোচনা কমিটি।

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর