স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট চায় না সংস্কার কমিশন 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন। এ মত দিয়েছেন কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। আর কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি। অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা।

নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ২২টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ। 

মত বিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এসময়, আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। 

নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গোয়েন্দা বাহিনী যেসকল অপকর্ম করেছে এগুলো বিআইনি, গুরত্বর অপরাধ। এগুলোর বিচার পাওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল তবে ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় এ ব্যপারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, এবং প্রস্তাব করবো।’ 

সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন।

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি, স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এক দিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না।’

জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর