শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগোল বাংলাদেশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ এএম

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৩তম। এর আগে ছিল ৯৭তম। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত সূচকে দেখা গেছে, এ বছর বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আরও দুটি দেশ—লিবিয়া ও ফিলিস্তিন।

এবারের সূচকে সবার ওপরে রয়েছে সিঙ্গাপুর। অর্থাৎ সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। আর সবার তালনীতে রয়েছে আফগানিস্তান।

প্রতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করে থাকে হেনলি অ্যান্ড পার্টনার্স। সংস্থাটি জানিয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে তারা শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে। এ বছর তালিকা তৈরি করার আগে তারা বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য পর্যালোচনা করেছে।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। সেখানে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

শক্তিশালী পাসপোর্টের এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। বিশ্বের ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এই দুই দেশের পাসপোর্টধারীরা।

সূচকে তৃতীয় অবস্থানে আছে সাতটি দেশ। দেশগুলো হলো– ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

চতুর্থ অবস্থানে আছে সাতটি দেশ। অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন– এই সাতটি দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এ ছাড়া গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। সূচকে ৫২তম অবস্থানে থাকা মালদ্বীপের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। এ ছাড়া এই সূচকে ভারত ৮০তম, ভুটান ৮৩তম, মিয়ানমার ৮৮তম ও নেপাল ৮৪তম অবস্থানে রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর