সার্ভার থেকে আর নাগরিকদের পুরো তথ্য পাবে না কোনো প্রতিষ্ঠানই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

তথ্যফাঁস রোধে কোনো প্রতিষ্ঠানকেই আর সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির। একই সঙ্গে এনআইডি সংশোধনের সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানিয়েছেন তিনি।  

নির্বাচন কমিশন ভবনে আজ সোমবার এক ব্রিফিংয়ে মহাপরিচালক আরও জানান, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে, তা নির্বাচন কমিশন থেকে সঠিক না ভুল, তা জানাবে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের পেন্ডিং আবেদন ক্র‍্যাশ প্রোগ্রাম নেওয়ার সময় থেকে এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি। 

হুমায়ুন কবির জানান, দ্রুতই সব আবেদন নিষ্পত্তি করা হবে। আগে তথ্যফাঁস হওয়ার ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন থেকে কমিটি করা হবে, যে কমিটি অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে পারবে। 

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে কর্মরতদের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে বলেও জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে ভারত সরকার নিশ্চয়ই তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের কারাগারে আলাদা করে রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন বছর ধরে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এবার সেখানে যুক্ত হচ্ছে এআই। আগামীকাল মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বলছে, মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর