সাবেক আইজিপি বেনজীর ও তাঁর স্ত্রী–সন্তানদের নামে দুদকের মামলা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মির্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা ও তাহসীন রাইসার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার এ মামলা হয়। অভিযোগ রয়েছে, আসামিরা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ দেশে বা দেশের বাইরে পাচার করেছেন।

দুদকের এজাহারে বলা হয়েছে, বেনজীর আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন কৌশলে অর্থ স্থানান্তর করেছেন এবং সেই অর্থের বৈধ উৎস পাওয়া যায়নি। আভিযোগ আছে, মামলার আগেই নিজেদের অ্যাকাউন্ট থেকে ১০০ কোটি টাকা সরিয়ে নেয় বেনজীর পরিবার। তবে এখন পর্যন্ত অনুসন্ধান করে দেখা যায়, সরিয়ে ফেলা টাকার অংক ১৪ কোটি।

জানা গেছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনে এবং মামলাটি তদন্তের জন্য দায়ের করা হয়। দুদক এই মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুদক আইন ২০০৪ এর আওতায় দায়ের করেছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর