অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৬০ জন। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার ছাড়াও আগ্নেয়াস্ত্রসহ ১০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি দেশীয় পাইপ গান, কার্তুজ ৬ রাউন্ড, একটি করে চাপাতি ও রামদা। 

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর