আবারও সক্রিয় হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, বালুঘাট দখলে নিতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। ফলে, নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। তবে চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। দাবি করা হয়, খুন, গুম ও ধর্ষণে জড়িত থাকায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফসহ ৩ জনকে হত্যা করা হয়েছে। হানিফের সহযোগীদেরও হুমকি দেওয়া হয়। 

তিন খুনে কুষ্টিয়ার জাসদ গণবাহিনীর দায় স্বীকারের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি কাজসহ এলাকার নিয়ন্ত্রণ নিতে অপরাধ সংগঠিত করছে সংগঠনগুলো। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অনেক বছর ধরে এই কর্মকাণ্ডগুলো ছিল না। আবার এই সন্ত্রাসী গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠেছে। অনলাইন মাধ্যমে যা জানাচ্ছে জনগণের কাছে, এতে জনগণের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে।’ 

তিনজনকে হত্যার পর চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের কয়েকটি জেলার বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা আতঙ্কিত। যদিও পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

চুয়াডাঙ্গা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন উমর বলেন, ‘হুমকি স্বরূপ কিছু কথাবার্তা বলা হয়েছে। এটা আজকে সামাজিক যে অবস্থা, এই অবস্থার মধ্যে সবাইকেই একটা চিন্তার মধ্যে রাখা হয়েছে।’ 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, ‘ঝিনাইদহে একটা ঘটনা হয়েছে। একটি বাহিনীর নামে ৩ জনকে হত্যা করা হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। আমরা এ নিয়ে কাজ করছি। এখনও কিছু ঘটেনি চুয়াডাঙ্গায়। এমন কোনো তৎপরতা আছে বলেও অফিসিয়ালি আমাদের কাছে কোনো তথ্য নেই।’

জাসদ গণবাহিনীর হুমকিতে আতঙ্কিত নয় মাগুরাবাসী। তবে, বারবার হত্যাকাণ্ড ঘটলে জনজীবনে প্রভাব পড়তে পারে। চরমপন্থীদের তৎপরতা বন্ধে অভিযান চালানোর আহ্বান তাদের। 

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘প্রশাসনের কাছে আবেদন যে আমাদের মাগুরাতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়।’ 

নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের উত্থানরোধে যশোরে নাগরিক সমাজের সাথে জরুরি সভা করেছে প্রশাসন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর