গোপালগঞ্জে গুলির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ‘যেখানে যে পরিস্থিতি সেখানে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে’

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৫:২০ পিএম

গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যেখানে যে পরিস্থিতি সেখানে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ আজ রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকার সব পুলিশের উপ পরিদর্শক, র‍্যাব ও সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিল। আওয়ামী লীগের হরতাল হয়েছে কিনা বলেন? দুটি গাড়ি পুড়েছে। আগে তো এর চেয়ে বেশি হয়েছে।’ 

গণগ্রেপ্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘গণগ্রেপ্তার চলছে না। যারা অন্যায় করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক। পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির অনেক সময় আছে। নির্বাচন করতে পারব না কেন?’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু তাই বলে অশালীন ভাষা যেন ব্যবহার না হয়। গণতন্ত্রে এর সুযোগ নেই। মত প্রকাশ করবেন সত্য দিয়ে।’

রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার...
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর